Logo
logo

স্বাদে আহ্লাদে

খইয়ের লাড্ডু

উপকরণ:- খই -১০০ গ্রাম।
নারেকেল কোরা- ১/২ মালা।
চিনি -১০০ গ্রাম।
কনডেন্সড মিল্ক -৪টেবিল চামচ।
খোয়া ক্ষীর -৫০ গ্রাম।
কাজুবাদাম গুঁড়ো-২টেবিল চামচ।
কিশমিশ কুচি -২টেবিল চামচ।
ছোট এলাচ গুঁড়ো -১/২চামচ।
গাওয়া ঘি -১চা-চামচ।

প্রনালী:- প্রথমে খই শুকনো খোলায় একটু ভেজে সামান্য গুঁড়ো করে নিতে হবে।
এবার কড়াইতে ঘি দিয়ে নারকেল কোরা ও চিনি দিয়ে পাক দিতে হবে।পাক কিছুটা হয়ে গেলে একে একে খই এর গুঁড়ো, কাজুবাদাম, কিশমিশ কুচি, খোয়া ক্ষীর ও কনডেন্সড মিল্ক দিয়ে আবারও নাড়তে হবে। এবার পাক হয়ে গেলে ছোট এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে লাড্ডুর আকারে গড়ে নিতে হবে।
হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে "খই এর লাড্ডু"

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com