Logo
logo

স্বাদে আহ্লাদে

গাজরের প্যাঁড়া সন্দেশ

উপকরণ:- গাজরের স্তরের জন্য:

কুচানো গাজর – ৪০০ গ্রাম
ঘি – ২ টেবিল চামচ
দুধ – ১ কাপ
চিনি – ২ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক – ৪ টেবিল চামচ
দুধের গুঁড়ো – ২ টেবিল চামচ
এলাচ গুঁড়ো – ½ চা চামচ

ছানার পুরের জন্য:-

ছানা / পনির – ১ কাপ
সুজি (সেমোলিনা) – ২ টেবিল চামচ
দুধের গুঁড়ো – ২ টেবিল চামচ
ঘি – ১ টেবিল চামচ
চিনি – ২ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক – ২ টেবিল চামচ
এলাচ গুঁড়ো – ½ চা চামচ

সাজানোর জন্য:-

কুচানো পেস্তা
শুকনো গোলাপের পাপড়ি

প্রনালী:- প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুঁড়িয়ে নিতে হবে। এরপর একটি কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে কুঁড়ানো গাজর দিয়ে ৫–৭ মিনিট নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপর আঁচ কমিয়ে (সিমে) ১ কাপ দুধ দিয়ে দিতে হবে।
দুধ ঘন হয়ে এলে একে একে চিনি, কনডেন্সড মিল্ক, দুধের গুঁড়ো এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। সব উপকরণ মিশিয়ে নাড়তে হবে যতক্ষণ না গাজরের মিশ্রণটি শুকনো হয়ে কড়াই ছেড়ে আসতে শুরু করে।
এরপর মিশ্রণটি একটু ঠান্ডা করে সেলোফেন পেপারের উপর ঢেলে সমান করে ছড়িয়ে দিতে হবে।
এবার একটি পাত্রে ছানা বা পনির নিয়ে তার মধ্যে সুজি, চিনি ও দুধের গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে ছানার মিশ্রণটি দিয়ে সিম আঁচে ৩–৪ মিনিট নাড়তে নাড়তে রান্না করতে হবে।
এরপর এতে কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়ো যোগ করতে হবে। মিশ্রণটি যখন কড়াই ছেড়ে আসতে শুরু করবে, তখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।
এবার একটি থালায় সামান্য ঘি মাখিয়ে তাতে ছানার মিশ্রণটি ঢেলে আস্তে আস্তে একটি লম্বাটে পাশবালিশের মতো আকার দিতে হবে।
এরপর গাজরের পেস্টের উপর এই পাশবালিশ আকৃতির ছানার মিশ্রণটি রাখতে হবে। সেলোফেন পেপারটি দুই দিক থেকে সাবধানে মুড়ে নিতে হবে। তারপর নরমাল ফ্রিজে দুঘন্টা রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে সাবধানে সেলোফেন পেপার টা ছড়িয়ে নিতে হবে। আর তারপর সুতো দিয়ে গোল গোল আকারে কেটে নিতে হবে।
সবশেষে পেস্তা কুচি ও শুকনো গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের প্যাড়া।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com