Logo
logo

স্বাদে আহ্লাদে

আপেল গুলকন্দ ক্ষীর

উপকরণ:- ১লিটার দুধ

২টো আপেল

১ চা চামচ চিনি

২টেবিল চামচ গুলকন্দ

১টেবিল চামচ রোজ সিরাপ

৫/৬টা চেরি

প্রনালী:- প্রথমে আপেল টুকরো করে নিতে হবে

এবার রোজ সিরাপ এর সাথে গুলকন্দ ভালো করে মিশিয়ে নিতে হবে

এবার কড়াইতে দুধ বসিয়ে মিডিয়াম আঁচে ফোটাতে হবে

আপেল এর টুকরো গুলো মিক্সচার এ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে

চেরি কুচি করে নিতে হবে

দুধ বেশ ঘন হয়ে এলে চিনি মিশিয়ে দিতে হবে

কিছুক্ষন নাড়াবার পর আপেল এর পেস্ট টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

আর একটু ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে

অল্প ঠান্ডা হয়ে এলে রোজ সিরাপ মেশানো গুলকন্দ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।

এবার কিছুটা চেরি গুলো ভালো করে মিশিয়ে দিতে হবে।

ঠান্ডা হলে ফ্রীজে রেখে দিতে হবে।

বেশ কিছুক্ষন বাদে ফ্রীজ থেকে বার করে উপরে গোলাপের পাঁপড়ির টুকরো আর বাকি চেরির টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com