মালাই মাওয়া রোল
উপকরণ:- ১-১/২ কাপ মিল্কমেড
১/২ কাপ গুঁড়ো দুধ
১/২ লিটার দুধ
৪ পিছ ব্রেড
১ চামুচ ঘি
২ চামুচ পেস্তা কুচি
২ চামুচ আমন্ড বাদাম কুচি
১/২ চামুচ এলাচ গুঁড়ো
সামান্য ফুড কালার
গার্নেশিং এর জন্য চেরি
প্রনালী:- প্রথমে পুর তৈরি করার জন্য একটা পেনে উপকরণে দেওয়া পরিমাণ মতো গুঁড়ো দুধ, মিল্কমেড, দুধ ভালো করে মিশিয়ে গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে নাড়তে হবে, নাড়তে নাড়তে ঘন হয়ে আসলে সামান্য এলাচ গুঁড়ো, ঘি ও বাদাম পেস্তা কুচি দিয়ে ৫/৬ মিনিট ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে.
এবার ১/২ কাপ দুধে সামান্য ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে.
এবার মালাই তৈরির জন্য একটা পেনে উপকরণে দেওয়া পরিমাণ মতো দুধ, মিল্কমেড, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে এবার ফুড কালার মেশানো দুধ দিয়ে মিনিট ২ রেখে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে.
এবার ব্রেড গুলোর সাইড কেটে নিয়ে একটা রোলারের সাহায্যে একটু চেপে নিয়ে পুর ভোরে রোলের সেপে করে নিতে হবে. এবার রোল গুলোর ওপর মালাই দিয়ে. তার ওপর দিয়ে পেস্তা,বাদাম ও চেরি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি " মালাই মাওয়া রোল"।



