গুজিয়া
উপকরণ:- ১)ময়দা- ১কাপ
২)চিনি-১ কাপ
৩)ভীমসেন কর্পূর-১ চিমটি
৪) ভাজার জন্য তেল-২০০মিলি
৫) ঘি- ৪ চামচ
৬)খোয়াক্ষীর-১/২ কাপ
৭) বাদাম-২টেবিল চামচ ৮)পেস্তা-২টেবিলচামচ
৯)গোলমরিচ-অল্প
১০)কেশর-১চিমটি
১১)ক্রিসটল সুগার- ১ চা চামচ
১২)নুন-স্বাদ মত
১৩)ছোট এলাচ-১টা
১৪)খাবার রঙ
১৫)জল
প্রনালী:- প্রথমে ময়দা ২ চামচ ঘি নুন দিয়ে মেখে মুঠ করে দেখে জল দিয়ে শক্ত করে মেখে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে।
পুরের জন্য টুকরো বাদাম পেস্তা,গোলমরিচ, সুগার,কর্পূর,ছোট এলাচ গুড়ো, একটু কেশর দিয়ে মেখে নিতে হবে।
এবার ময়দা ভাল করে ঠেসে ছোট ছোট লেচি করে গোল গোল করে বেলে এক দিকে পুর দিয়ে এক একটা গুজিয়া বানিয়ে নিতে হবে
এবার ইচ্ছামত ডিজাইন করে নানা রঙে সাজিয়ে নিতে হবে।
এবার কেশর ও ছোট এলাচ দিয়ে ঘন রস করে নিতে হবে।
পাত্র গরম করে তেল ও ঘি মিশিয়ে হাল্কা গরম তেলে ভাল করে ভেজে রসে ৫ মিনিট ডুবিয়ে তুলে নিয়ে নিজের ইচ্ছে মত পরিবেশন করতে হবে।



