গোবিন্দভোগ চাল আর সাবুদানা দিয়ে ক্ষীর
উপকরণ:- সাবুদানা- ১/২কাপ
গোবিন্দভোগ চাল-১/২ কাপ
দুধ- ১ লিটার
কেশর- ১ চিমটি
এলাচ- ১/৪ চা চামচ,
আমন্ড বাদাম কুচি-২ টেবিল চামচ
কাজু-২ টেবিল চামচ
কিসমিস- ২ চা চামচ
লবণ ও চিনি- স্বাদমতো
ঘি-১ চা চামচ
প্রনালী:- প্রথমে চাল আর সাবুদানা ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। ২ টেবিল চামচ দুধে অল্প গরম করে তার মধ্যে এক চিমটি কেশর ভিজিয়ে রাখতে হবে। এবার একটি প্যানে এক লিটার দুধ দিয়ে ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফুটে উঠলে ভেজানো চাল ও সাবুদানা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়।মিডিয়াম ফ্রেমে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পর যখন চাল ও সাবুদানা সিদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে স্বাদমতো চিনি ও লবণ দিয়ে আবারো পাঁচ মিনিট ফুটতে দিতে হবে। আর যখন আরো ঘন হয়ে আসবে এবং সাবুদানা ও চাল বেশ গলে যাবে তখন এলাচ গুঁড়ো ও কাজু, কিসমিস, আমন্ড বাদাম কুচি দিয়ে নাড়তে হবে। বেশ ঘন হয়ে এলে তখন এক চামচ ঘি দিতে হবে। তারপর নামিয়ে কেশর বাদাম কুচি, কিসমিস সব দিয়ে ভালো করে সাজিয়ে পরিবেশন করতে হবে।



