গাঁটিকচুর লাড্ডু
উপকরণ:- গাঁটিকচু-১০০ গ্রাম
খেজুর- ১৫০ গ্রাম
নারকেলের দুধ- ৪ টেবিল চামচ
ডেচিকেটেড কোকোনাট- ৪ টেবিল চামচ
নুন- অল্প
জল- পরিমাণমতো
পাতিলেবুর রস- ২ টেবিল চামচ
ঘি-১/৮ চা চামচ
প্রনালী:- প্রথমে গাঁটিকচুর টুকরো করে ভালো করে ধুয়ে জলে নুন ও পাতিলেবুর রস দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। অন্যদিকে ফুটন্ত গরম জলে প্রায় ১৫ মিনিট খেজুরগুলো ভিজিয়ে রাখতে হবে। ১৫ মিনিট বাদে খেজুর থেকে বীজ বার করে গাঁটিকচু ও খেজুর একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে দিতে হবে গাঁটিকচুর পেস্ট। তার সাথে নারকেলের দুধ ৩-৪ টেবিল চামচ আর দিতে হবে ডেসিকেটেড কোকোনাট ভালো করে নাড়াচাড়া করে একটা মাখামন্ড হয়ে গেলে নামিয়ে নিতে হবে। উষ্ণ গরম থাকতে থাকতে হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে লাডুর মত গোল গোল তৈরি করে নিতে হবে। এবার ওপর থেকে কেশর ও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।



