সাবুদানার সন্দেশ
উপকরণ:- সাবুদানা:- ১ কাপ
মিল্ক পাউডার:- ১/২ কাপ
মিল্ক মেইড:- ১ কাপ
ঘী:- ১-২ চামচ
ভ্যানিলা পাউডার:- ছোটো চামচের ১/২ দিতে হবে।
ফুড কালার:- আমি দিয়েছি রেড। ইচ্ছা করলে নানারকম ব্যবহার করা যেতে পারো।
প্রনালী:- প্রথমে সাবুদানা গুলোকে মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। এবারে কড়াইতে শুকনো সাবুদানার গুঁড়ো গুলোকে দিয়ে ভালো করে শেখে নিতে হবে যাতে সাবুদানার পাউডারটা ঝরঝরে হয়ে যায়। এবারে সাবুদানার পাউডারটিকে একটা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে মেশাতে হবে মিল্ক মেইড ও মিল্ক পাউডার এবং ভ্যানিলা পাউডার। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে আটা যেরকম মাখি সে রকম ভাবে প্রথমে মেখে নিতে হবে। প্রয়োজন হলে দু চামচ জল দেয়া যেতে পারে কিন্তু এর বেশি জল দিলে পাউডার টাকে কিন্তু ম্যানেজ করা যাবে না। এবার মন্দ তৈরির পর আমরা তিন-চারটে পোষণ ভাগ করে নিতে পারি। প্রত্যেকটা ভাগে ফুড কালার মিশিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা ভাগ থেকে ছোট ছোট লিচি কেটে হাতে ঘি মাখিয়ে এই লেচি গুলোকে সন্দেশের আকারে বা প্যারা আকারে গড়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি লেচি থেকে নানা রঙের আমরা প্যারাগোরে নেব। এইভাবে তৈরি হবে সাবুদানা সন্দেশ।



