Logo
logo

রন্ধনে বন্ধন

এঁচোড়ের দই বড়া

উপকরণ:- সেদ্ধ করা এঁচোড়-১ কাপ
ময়দা - এক টেবিল চামচ
আদা বাটা- ১/২ চা চামচ
লঙ্কা বাটা- ১/২ চা চামচ
নুন-স্বাদমত
চিনি- অল্প
ভাজা মশলার গুঁড়ো - ১চা চামচ
ফাটানো দই- ১/২ কাপ
তেতুলের চাটনি ২ টেবিল চামচ
ধনিয়া পুদিনা চাটনি- ১ টেবিল চামচ
চাট মসলা- ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো-১টেবিল চামচ
ধনেপাতা কুচি- অল্প
ভাজার জন্য তেল-১০০ মিলি
লেবুর রস- অল্প

প্রনালী:- প্রথমে এঁচোড় সেদ্ধ করে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। তারপর এই মিশ্রণে মেশাবো নুন চিনি ভাজা মশলা একটু লঙ্কার গুঁড়ো। মিশিয়ে মেখে নিয়ে চারটা চ্যাপ্টা বড়া ভেজে নেব। তারপর টক দইতে ভাজা মসলা, চাট মসলা, বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
তারপর ধনেপাতা পুদিনা পাতা কাঁচালঙ্কা নুন, লেবুর রস দিয়ে করে নেব। এবার একটা পাত্রে এঁচোড়েরবড়া গুলো রেখে তারপরে ফেটানো টক দই মিষ্টি চাটনি, ধনেপাতার চাটনি দিয়ে দিতে হবে। ঝুরিভাজা ও একটু বেদানা দিয়ে পরিবেশন করতে হবে।।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com