আমন্ড-কাজু ডিলাইট ঠান্ডাই
উপকরণ:- দুধ-১ লিটার
ভিজানো আলমন্ড-২০/২৫টি
ভিজানো কাজু-৮/১০টা
কিশমিশ-১০/১৫টি
চিনি-স্বাদমতো
এলাচ গুঁড়ো-৪/৫টি
গোলাপ জল-১ চা চামচ
মৌরি গুঁড়ো-এক চিমটি
প্রনালী:- প্রথমে ভিজানো আমন্ড ও কাজু মিহি বেটে নিতে হবে।এরপর দুধ ফুটিয়ে সামান্য ঠান্ডা হলে তাতে চিনি মিশিয়ে নাড়তে হবে যতক্ষণ না মিষ্টি স্বাদ সমানভাবে মিশে যায়। দুধের সাথে বাদামের বাটা মিশিয়ে মসৃণ ও ক্রিমের মতো ঘনত্ব পাবার জন্য নাড়তে হবে। তারপর এলাচ গুঁড়ো, গোলাপ জল এবং এক চিমটি মৌরি গুঁড়ো মেশাতে হবে। সবশেষে কিশমিশ দিয়ে সাজিয়ে ১–২ ঘণ্টা ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করতে হবে এই আমন্ড-কাজু ডিলাইট ঠান্ডাই।



