Logo
logo

রন্ধনে বন্ধন

নারকেলের মিষ্টি পোলাও

উপকরণ:- নারকেল কোরা -১/২ মালা।
গোবিন্দ ভোগ চাল-২টেবিল চামচ।
গাওয়া ঘি -৪টেবিল চামচ।
তেজপাতা -২টি।
গোটা গরম মশলা -২টি ছোট এলাচ,২টি লবঙ্গ,১টুকরো দারচিনি।
চিনি -৫০ গ্রাম।
কিশমিশ -৫০ গ্রাম।
কাজুবাদাম -৫০ গ্রাম।
গুঁড়ো দুধ -৫০ গ্রাম।
লিকুইড দুধ -১কাপ।
কেশর রং -১চিমটি।

প্রনালী:- প্রথমে গোবিন্দ ভোগ চাল ৩০মিনিট জলে ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিতে হবে। নারকেল কোরার মধ্যে কেশর রং ও চিনি মিশিয়ে নিতে হবে।
এবার কড়াইতে ৩চামচ ঘি দিয়ে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই ঘি এর মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ণ দিতে হবে।ফোড়ণের সুগন্ধ বেরোলে গোবিন্দ ভোগ চালের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে নারকেল কোরা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর ওর মধ্যে লিকুইড দুধ ও গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে কিছুসময় হতে দিতে হবে। হয়ে গেলে ভাজা কাজু ও কিশমিশ ও আর ১চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নারকেলের মিষ্টি পোলাও।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com