Logo
logo

স্বাদে আহ্লাদে

প্যারা সন্দেশ

উপকরণ:- দুধ – ১ কাপ,মিল্ক পাউডার – ১ কাপ,চিনি – ১ কাপ,ঘি – ১ চা চামচ,এলাচ গুঁড়ো – ১ চিমটে স্বাদ অনুযায়ী)

প্রনালী:- একটি মাঝারি আকারের কড়াই নিন। তাতে দুধ, মিল্ক পাউডার, চিনি, ঘি ও এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। কড়াইটি গ্যাসে মাঝারি আঁচে রাখুন এবং নিয়মিত নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি পাত্র থেকে আলগা হতে শুরু করে এবং ঘন হয়ে যায়। মিশ্রণটি ঘন হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। এরপর মিশ্রণ থেকে ছোট ছোট ভাগ নিয়ে হাতে গোল গোল তৈরি করুন। প্রতিটি গোলাকে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করুন। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে পরিবেশন করুন।

এই পদ্ধতিতে অল্প সময় ও উপকরণ ব্যবহার করে সহজেই বাড়িতে প্যারা সন্দেশ তৈরি করা যায়, যা ঠাকুরের ভোগ বা অতিথি আপ্যায়নের জন্য আদর্শ।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com