Logo
logo

স্বাদে আহ্লাদে

প্রোটিন রিচ মুগ ডাল পনির স্যান্ডউইচ

উপকরণ:- মুগ ডাল এক কাপ
পনির ৩০০ গ্রাম
কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে
আদা ১ ইঞ্চি
টক দই হাফ কাপ
সুজি হাফ কাপ
নুন স্বাদ অনুসারে
একটু মিষ্টি স্বাদ অনুসারে
ইনো হাফ চা চামচ
সবজিরপুর-
পিয়াজ কুচি হাফ কাপ
গাজর কুচি হাফ কাপ
ক্যাপসিকাম কুচি হাফ কাপ
ধনেপাতা কুচি অল্প
চাটনির উপকরণ-
ধনেপাতা হাফ কাপ
পুদিনা পাতা অল্প
কাঁচা লঙ্কা স্বাদ মতন
রসুনের কুচি ২ টেবিল চামচ
হাফ লেবুর রস
অল্প চিনি

প্রনালী:- প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে জলটা ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডার মুগডাল আদা, ও লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। অপরদিকে সবজি গুলো সেগুলো সব কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার একটা বড় পাত্রে ডাল বাটা সবজির কুচি, সুজি দই স্বাদমতো নুন একটু মিষ্টি হাফ চামচ ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে । তারপর মিক্সার গ্রাইন্ডার এ ধনেপাতা পুদিনা পাতা আদা রসুন লঙ্কা নুন মিষ্টি লেবুর রস দিয়ে পেস্ট করে একটা চাটনি বানিয়ে নিতে হবে। এবার একটা স্যান্ডউইচ টোস্টার দিতে হবে। সেটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়ে প্রথমে পাতলা করে ডালে একটা লেয়ার দিতে হবে তারপরে চৌকো করে কেটে পনিরের টুকরো দিতে হবে তার উপরে ধনেপাতা চাটনি মাখিয়ে দিতে হবে। তারপরে উপরে দিতে হবে আরেকবার ডালের পুরটা পাতলা করে দিতে হবে। দিয়ে এবার টোস্টার তাকে বন্ধ করে গ্যাসে ভালো করে শিখে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে শিখে নিয়ে বার করে মাঝখান দিয়ে কেটে উপরে একটু ধনেপাতা চাটনি লাগিয়ে একটু সেও ভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com