ভেজিটেবিল লাজানিয়া
উপকরণ:- বেগুন, জুকিনি (হলুদ ও সবুজ) ২৩০ গ্রাম
ক্যাপসিকাম (লাল ও হলুদ) ১০০ গ্রাম
গাজো রবিনস কুচি -১০০ গ্রাম
পিয়াজ কুচি দু চামচ
রসুন কুচি এক চা চামচ
ভুট্টার দানা-৫০ গ্রাম
তাহিম পাতা এক চা চামচ
নুন স্বাদ মতন
গোলমরিচ গুঁড়ো এক চামচ
অলিভ অয়েল দুই বড় চামচ
চিলি ফ্লেক্স স্বাদ মতন
তেজপাতা একটা
অরিগেনো এক চা চামচ
মজেরেলা চিজ চার বড় চামচ
সাদা তেল ১০০ গ্রাম
কমলালেবুর রস ৬০ মিলি
আগার আগার পাউডার চার গ্রাম
ব্রেসিল পাতা দুচামচ
প্রনালী:- প্রথমে আমরা কমলালেবুর রস দিয়ে বাবলস বা ছোট ছোট বল সেটা বানাবো।।
সেটা বানানোর জন্য প্রথমে যে পরিমাণ টা দেওয়া আছে সাদা তেলে সেটা একটা বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। অন্যদিকে একটি পাত্রে কমলালেবুর রস ও আগার আগার পাউডার নিয়ে একটু গুলে নিয়ে গ্যাসে বসিয়ে অল্প ঘন করে নেব তারপর ফ্রিজে রাখা ঠান্ডা তেল টা বের করে তার মধ্যে ড্রপার দিয়ে এক এক ড্রপ করে রস ওই তেলে ঢালবো। কিছুক্ষণ পরেই ওগুলো বলের আকার নেবে তারপর সেই থেকে বলটা ছেঁকে নেব। ও একটা জায়গায় রেখে দেব।
দ্বিতীয় ধাপে আমরা ভেজিটেবল লাজানিয়া কিভাবে বানাবো
প্রথমে বেগুন ঝুকিনি গুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা পাতলা করে কেটে নেব তারপর একটা পাত্রে সেগুলোকে রেখে তার মধ্যে মেশাবো নুন চিলিফ্লেক্স একটু অলিভ অয়েল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর গ্যাসে একটাগ্রিলার ফ্রাই পেন বসিয়ে সেটাই অলিভ অয়েল ব্রাশ করে নেব এবং এই পাতলা পাতলা স্লাইস গুলো এপিট করে একটু ভেজে নেব।
তৃতীয় ধাপ
এবার বানাবো ভেজিটেবল পুরটা তার জন্য কড়াইতে একটু অলিভ অয়েল দিয়ে তেজপাতা ফোড়ন দেব তার মধ্যে দেব কুচনো সব্জি নুন চিলিফ্লেক্স অরগ্যানো চিজ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব।
চতুর্থ ধাপে বানাবো টমেটোর সস
এটার জন্য একটা পাত্রে জল গরম করে তিনটে টমেটো দিয়ে দেব ও একটু সেদ্ধ হলে বার করে ঠান্ডা করে টমেটোর ছাল গুলো বের করে নেব করে মিক্সিতে বেটে নেব। তারপর একটা পাত্রে এই পেস্ট একটু নুন চিলি ফ্লেক্স বেসিল পাতা দিয়ে ফুটিয়ে ঘন করে নেব।
পঞ্চম ধাপ বেসিল তেল
এটা বানানোর জন্য অল্প বেসিল পাতা নেব সেটা ধুয়ে নিয়ে একটু জলে ফুটিয়ে নেব। তারপরে জলটা ছেঁকে নিয়ে বেসিল পাতা আর একটু সাদা তেল দিয়ে মিক্সিতে বেটে নেব তারপরে সেটাকে ছেঁকে নিয়ে একটু গ্যাসে জ্বাল দিয়ে নেব তাহলেই হয়ে যাবে ব্যাসিল তেল।
এবার এগুলোকে একসাথে নিয়ে প্লেটিং করতে হবে।
তার জন্য নেব একটা সাদা কাঁচের প্লেট তার মধ্যে মাঝখানে আগে বসাবো একটা গোল কাটার। উঁচু ধরনের। সেটা চারিধারে বেগুন ঢুকেনি পাতলা পাতলা টুকরোগুলো সাজিয়ে নেব। মাঝখানে দেব ভেজিটেবিল পুরটা। তার উপরে দেব চিজ ও আস্তে করে কাটাটা তুলে নেব তারপর তার চারিপাশে আগে বেসিল তেলটা দেব ও তার উপরে সসটা দিয়ে দেব এবং উপরের দিকে দেব অরেঞ্জ বল একটু বেসিল পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব ।।



