Logo
logo

স্বাদে আহ্লাদে

আমের মালাই চপ

উপকরণ:- তরল দুধ দেড় লিটার
দুটো পাতিলেবু
কনডেন্স মিল্ক
কর্ণফ্লাওয়ার ও ময়দা পরিমান মত
কেশর ২ চিমটে
চিনি ৫০০ গ্রাম
পেস্তা ও আমন্ড কুচি
পাকা আম দুটো

প্রনালী:- প্রথমে আম দুটো ভালো করে পেষ্ট করে একটু চিনি দিয়ে জাল দিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে এক লিটার দুধ দিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইতে দুই চামচ চিনি ও চার কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে এরপর ছানাটা হাতের সাহায্যে ভাল করে মাখতে হবে কিছুটা নরম হয়ে এলে ওতে এক চামচ ময়দা ও এক চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে আবার ভাল করে মেখে হাতের সাহায্যে চপের আকারের মত করে গড়ে নিয়ে চিনির রসে দিয়ে দিতে হবে। এরপর ১৫ মিনিট ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে ঠান্ডা জল দিতে হবে যাতে শিরাটা ঘন না হয়ে যায় এই ভাবে আরও কিছুক্ষন ফুটিয়ে নামিয়ে রাখতে হবে যতক্ষণ ঠান্ডা না হচ্ছে তারপর আর একটা কড়াইতে হাফ লিটার দুধ দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ফোটার পর ওতে একে একে কনডেন্স মিল্ক ও চিনি ও দুধে ভেজানো গোলাপ কেশর দিয়ে আবারও ভাল করে ফোটাতে হবে। দুধ ঘন হয়ে এলে ওতে আমের পেষ্ট টা ওতে ভাল করে মিশিয়ে নামিয়ে হালকা ঠান্ডা করতে দিতে হবে। এরপর ছানার চপগুলো হাতের সাহায্যে চেপে রস বের করে দুধে মালাই ভেতরে সব দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হলে আমন্ড, পেস্তা কুচি ও আমের কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com