চিংড়িমাছের পুরভরা ইচড়ের কোপ্তা
উপকরণ:- সিদ্ধ ইচোড় এক বাটি
ছোলার ডাল বাটা এক কাপ
৫০ গ্রাম চিংড়ী মাছ
দুই চামচ বেসন
পরিমান মত মশলা ,দিয়ে গুঁড়া,ধনে গুঁড়া,আদা বাটা, লঙ্কা বাটা,লাল লঙ্কার গুঁড়া, পোস্ত, টকদই,কাজু, গরম মশলা,নুন, হলুদ, ভাঁজ জন্য আর সরষের তেল।
প্রনালী:- প্রথমে ইচোড় সিদ্ধ করে নিতে হবে। আগের দিন ছোলার ডাল ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। তারপর চিংড়ী মাছ মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। তারপর সব মশলা পেষ্ট করে নিতে হবে । এরপর কাজু বাদাম, পেস্তা ও টকদই আলাদা করে পেস্ট করতে হবে। তারপর সিদ্ধ ইচোড় , ছোলার ডাল বাটা,বেসন ও সব মশলা দিয়ে মেখে একটা ডো তৈরি করে রাখতে হবে। তারপর ওই ডো থেকে ছোট ছোট গোল করে ভেতরে চিংড়ির পুর দিয়ে কোপ্তার আকারে গড়ে তেল গরম করে হালকা আঁচে ভাল করে ভেজে তুলে নিতে হবে। গ্রেভির জন্য কড়াইতে আবার তেল দিতে হবে তারপর তেল গরম হয়ে আসলে একে একে সব মশলা দিয়ে ভাল করে কষাতে হবে। পাঁচ মিনিট কষানোর পর কাজু, পোস্ত ও টকদই পেস্ট দিয়ে আবার পাঁচ মিনিট মত কষাতে হবে। তারপর গরম জল দিয়ে ফুটতে দিতে হবে। কিছু সময় ফোটার পর কোপ্তা দিয়ে দু মিনিট ফুটিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।



