ভেটকি মাছের কোরমা
উপকরণ:- ভেটকি মাছের ৪পিস
ছোট পেঁয়াজ ২টো
কাজুবাদাম বাটা পরিমান মত টকদই পরিমান মত
কাঁচা লঙ্কা ২টো
আদাবাটা ১/২ চা চামচ
নুন পরিমান মত
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ ভাজার জন্য সাদা তেল পরিমান মত ও সামান্য ঘি।
প্রনালী:- প্রথমে ভেটকি মাছের পিসগুলো ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রাখতে হবে। এখানে হলুদের ব্যবহার করা যাবে না। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে মাছের পিসগুলো ভাল করে ভেজে তুলে নিতে হবে এরপর পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে। এবার ওই তেলে আগের থেকে পেষ্ট করে রাখা পেঁয়াজ , আদা ও কাঁচা লঙ্কা দিয়ে মেশানোটা দিয়ে ভালো করে কষতে হবে এরপর বেরেস্তার অর্ধেকটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটা পেস্ট দিতে হবে সেই পেষ্টটা কাজুবাদাম , টকদই ও কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে করে রাখতে হবে। তারপর সেই পেষ্টটা দিয়ে আবার ভাল করে কষাতে হবে কষানো হলে মাছ গুলো দিয়ে পরিমাণমত জল দিয়ে ফুটতে দিতে হবে ঘন হয়ে আসলে ওতে বাকি বেরেস্তা , গরম মশলা ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এই ভেটকি মাছের কোরমা। এই ভেটকি মাছের কোরমা পোলাও এবং ফ্রাই রাইসের সঙ্গে পরিবেশন করা যেতে পারে ।



