ধনিয়া ভেটকি
উপকরণ:- ভেটকি মাছের ফিলে ছয়টা
লেবুর রস দুই চামচ
নুন পরিমান মত
কাঁচা লঙ্কা ২টো
গোটা ধনে পরিমান মত
ধনে পাতাবাটা ২ চা চামচ
সাদা তেল পরিমান মত
আদা বাটা পরিমান মত
ধনেগুড়ো পরিমান মত
জিরে গুড়ো পরিমান মত
প্রনালী:- প্রথমে ভেটকি মাছের পিসগুলো ভাল করে পরিস্কার করে ধুয়ে নিয়ে নুন, লেবুর রস ও ধনে পাতাবাটা দিয়ে মেখে দুই ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে গ্যাস কমিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে গোটা ধনে ফোড়ন দিয়ে একে একে ধনের গুঁড়ো , জিরের গুঁড়ো , নুন ও সামান্য জল দিয়ে কষাতে হবে তারপর ওতে ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে আগের থেকে ভাজা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে।



