চিকেন রোলাদ
উপকরণ:- চিকেন ব্রেস্ট ১৭০ গ্রাম
টমেটো এক পিস মাঝারি
পিয়াজ একপিস মাঝারি
কাঁচা লঙ্কা তিনটি
মাস্টার্স সস দুই টেবিল চামচ থাইম পাতা এক টেবিল চামচ
গাজর বিষ লম্বা লম্বা তিন পিস করে
ফয়েল পেপার
ব্রেড ক্রামস ৫ টেবিল চামচ
আলু মাঝারি সাইজের তিনটি
মাখন এক কিউব
ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন
পিপরিকা পাউডার এক টেবিল চামচ
বিট ছোট একটা
রোজ মেরি এক টেবিল চামচ
কর্ন স্টার্চ এক টেবিল চামচ
অলিভ অয়েল ২ টেবিল চামচ
রাম এক টেবিল চামচ
চিনি এক টেবিল চামচ
সাদা তেল আড়াইশো গ্রাম
প্রনালী:- চিকেন ব্রেস্ট কে ভালো করে ধুয়ে হ্যামার দিয়ে পিটিয়ে পাতলা করে নিতে হবে। তারপর এটাকে ম্যারিনেট করতে হবে গোলমরিচ গুলো নুন মাস্টার্স,সস, থাঈম, অলিভ অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপরে এই চিকেনের মাঝখানে গাজর আর বিন্স লম্বা লম্বা করে একটু সেদ্ধ করে দিয়ে দিতে হবে। তারপর এটাকে রোল করতে হবে। রোল করে ফয়েল পেপারে মুড়িয়ে গরম জলে 15 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এবার একটা অন্য পাত্রে আলু সেদ্ধ করে ঠান্ডা করে চোখ ভালো করে চটকিয়ে নিয়ে একটা কড়াইতে এই সেদ্ধ আলু ক্রিম মাখন গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন মণ্ড করে নিতে হবে। তারপরে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পেস্ট করে একটা ঘন সস বানাতে হবে। তারপরে বিট টাকে নিয়ে পুড়িয়ে বেটে নিয়ে একটা কড়াইতে দিয়ে ওর মধ্যে মেশাতে হবে গোলমরিচ গুঁড়ো মাখন একটু চিনি রাম একটু রোজমেরি দিয়ে মিশিয়ে ঘন করে নামিয়ে নিতে হবে। এবার একটা প্লেটে চিকেনের যে রোল টা করা হয়েছিল সেটা গোল গোল করে কেটে নেব। এবং প্লেটে এক সাইডে সাজাবো আর অন্যদিকে স্ম্যাশ পটেটো দিয়ে বিটের সস ও টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করব।
