Logo
logo

স্বাদে আহ্লাদে

ম্যাংগো রাইস

উপকরণ:- বাসমতি চালের ভাত দু কাপ
কাঁচা আমের কুচি হাফ কাপ
পিয়াজ কুচি ছোট একটা
আদা রসুন বাটা হাফ চামচ
ভাজা চিনেবাদাম বড় চামচের দু চামচ
কাঁচা লঙ্কা দু তিনটে
নুন স্বাদ মতন
হলুদ হাফ চামচের অল্প
গোটা সরষে হাফ চামচেরও অল্প
গোটা জিরে হাফ চামচেরও কম
কারি পাতা আর দশটা
ধনেপাতা কুচি দু বড় চামচ
সাদা তেল দুই বড় চামচ

প্রনালী:- প্রথমে বাসমতি চালের ভাতটা করে নেব। তারপর আর আম কুচি কুচি করে নেব পিঁয়াজ কুচি কুচি করে নেব লঙ্কাও লঙ্কাও কুচি কুচি করে নেব আদা রসুন পেস্ট করে নেব। এবার একটা করাই বসাবো তাতে আগে সাদা তেল দেব তেল গরম হলে ওর মধ্যে আগে গোটা সাদা জিরে, সরষে ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে পেঁয়াজকুচি লঙ্কা কুচি চিনেবাদাম আদার রসুনের বাটা নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর ভাতটা ঢেলে দিয়ে ভালো করে ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একবার নাড়িয়ে তারপর পরিবেশন করব।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com