Logo
logo

স্বাদে আহ্লাদে

তেচা পরোটা

উপকরণ:- কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা স্বাদ অনুসারে নিতে হবে
রসুনের টুকরো আট দশটা
কাঁচা চিনা বাদাম হাফ কাপ
গোটা জিরে এক চামচ
হিং হাফ চামচ
ধনেপাতা হাফ কাপ
নুন স্বাদ মতন
হাফ লেবুর রস
চিজ হাফ কাপ
ঘি ভাজার জন্য
আটা ২৫০ গ্রাম

প্রনালী:- প্রথমে আটা মেখে রেখে দেবো। তারপর একটা প্যানে বাকি সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডার গোটা গোটা করে পেস্ট করে নেব। খুব স্মুথ পেস্ট হবে না জিনিসটা একটু গোটা গোটা থাকবে। এবার দুটো করে রুটি বেলবো। একটা রুটির উপরে ভালো করে ঘি মাখিয়ে নেব। তারপর মাঝখানে দিয়ে দেব ওই বাদামের মসলার মিশ্রণটা এর উপরে দেব চিজ কুচি দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢেকে দেব তারপর একটু বেলে নেব এবার মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে গোল গোল রোল করব যেমন করে লাচ্ছা পরোটা বেলে। সেই ভাবে বেলে নেব। নিয়ে এবার ভালো করে ঘি দিয়ে ভেজে নেব। এবার নিজের ইচ্ছা মতন সস বা চাটনির সাথে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com