চন্দ্রকলা মিষ্টি
উপকরণ:- ময়দা ৩০০ গ্রাম
ময়ান এর জন্য সাদা তেল ৪টেবিল চামচ
নুন
সুজি ৪ টেবিল চামচ, গুড়ো দুধ ১৫০ গ্রাম, কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ, লিকুইড দুধ ২৫০ গ্রাম, চিনি ৩ টেবিল চামচ
এলাচের গুড়ো সামান্য
ভাজার জন্য তেল
রস বানানোর জন্য চিনি ২০০ গ্রাম
প্রনালী:- প্রথমে ময়দা এর মধ্যে নুন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর ঢেকে রাখতে হবে। এরপর সুজি কে হালকা করে শুকনো কড়াই তে ভেজে নিতে হবে, এর মধ্যে প্রথমে লিকুইড দুধ ঢালতে হবে, সাথে সাথে গুড়ো দুধ, কনডেন্সড মিল্ক, চিনি দিয়ে নাড়তে হবে কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন নামিয়ে নিতে হবে।
এবার চিনি আর জল এক কাপ মিশিয়ে একটু ঘন করে শিরা নিতে হবে
ময়দা থেকে ছোটো করে লেচি নিয়ে তার মধ্যে ঐ পুর টা সামান্য দিয়ে দুধপুলি র মতো করে আকার দিতে হবে, তারপর সাদা তেল লাল করে ভেজে নিতে হবে সাথে সাথে চিনির শিরা মধ্যে ডুবিয়ে একটু করে রেখে উঠিয়ে নিতে হবে।



