ড্রাই ফ্রুটস রাবড়ি লস্যি
উপকরণ:- টক দই- ৫৫০ গ্রাম
দুধ-২০০ মিলি
চিনি-৭/৮ টেবিল চামচ
রোজ সিরাপ- ২ টেবিল চামচ
নুন- ১ চিমটি
রাবড়ি- ৩ টেবিল চামচ
কাজুবাদাম, পেস্তা, আমন্ড- ২ টেবিল চামচ
প্রনালী:- মিক্সার গ্রাইন্ডার এ টক দই দুধ, চিনি, নুন ড্রাই ফ্রুটস কুচি আর বরফের টুকরো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে লস্যি বানিয়ে নিতে হবে। এবার একটি গ্লাসে প্রথমে দিতে হবে বরফ কুচি তারপরে তৈরি করে রাখার লস্যি এবং উপর থেকে রাবড়ির সর আর রোজ সিরাপ দিয়ে পরিবেশন করতে হবে।



