সুইট লাইম ক্যারট মজিতো
উপকরণ:- ২টো গোটা মোসাম্বি লেবুর রস
১টা গাজর এর রস
১কাপ তরমুজ রস
১চামচ চিনি
১কাপ সোডা
বরফ পরিমান মতন
বিট নুন পরিমান মতন
একটু তরমুজ সাজানোর জন্য
প্রনালী:- প্রথমে মোসাম্বি লেবুর রস, গাজরের রস এবং তরমুজের রস একসাথে নিয়ে তাতে বিটনুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । তারপর গ্লাসে সোডা দিয়ে তাতে ফলের রস, বরফ,তরমুজ দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।



