মাল্টিপল লেয়ার রসমালাই সন্দেশ
উপকরণ:- আমন্ড বাদাম -১০ টা
চিনি -১০০ গ্রাম
ছোট এলাচ - ৫ টা
মিল্ক পাউডার - ২ কাপ
ডেসিকেটেড কোকোনাট - ২ কাপ
চিলড কনডেন্স মিল্ক - দরকার মত
দুধের মালাই - ১ টেবিল চামচ
উষ্ণ লিকুইড দুধ - ২ চা চামচ
কেশর - দরকার মত
কোকো পাউডার - ২ চা চামচ
পোস্ত দানা - ১ চা চামচ
পেস্তা দানা কুঁচি - ১ চা চামচ
এলুমিনিয়াম ফয়েল - একটা ছোট টুকরো (প্রয়োজন মত)
প্রনালী:- প্রথমেই কেশর দুধে ভিজিয়ে রাখতে হবে।এরপরে
আমন্ড বাদাম,চিনি,ছোট এলাচ, একসাথে মিহি করে গুঁড়ো করে নিতে হবে।
একটা বড় বোলে মিল্ক পাউডার, ডেসিকেটেড কোকোনাট এবং গুঁড়ো করে রাখা বাদাম চিনির মিশ্রণ একসাথে মিশিয়ে নিতে হবে।
এই শুকনো উপকরণের সাথে ধীরে ধীরে চিলড কনডেন্স মিল্ক দুধের মালাই মিশিয়ে একটা নরম ডো তৈরী করতে হবে।
ডো টাকে দু ভাগে ভাগ করতে হবে। এক ভাগে দুধে ভেজানো কেশর মেশাতে হবে।অন্য ভাগে কোকো গুঁড়ো মেশাতে হবে।আলাদা আলাদা ভাবে মেখে নিতে হবে।
কেশর মেশানো ভাগটাকে লম্বা করে রোল করতে হবে।
কোকো পাউডার মেশানো ভাগকে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে।
এবারে রুটির মধ্যে রোলটাকে দিয়ে ভালো করে মুড়ে নিয়ে পোস্তো আর পেস্তা দানার উপর দিয়ে গড়িয়ে নিয়ে, আলুমনিয়াম ফয়েলে মুড়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে।
এর পরে বাড় করে কেটে নিয়ে একটা করে কেশরের স্টীং দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে



