Logo
logo

স্বাদে আহ্লাদে

মৌরালা মাছের ঝাল চচ্চড়ি

উপকরণ:- মৌরালা মাছ- ২৫০ গ্রাম,
বেগুন-১ টি,
আলু-২টি,
ঝিঙে-১টি,
আদা-১ ইঞ্চি,
কাঁচালঙ্কা-১২-১৪ টি,
ধনেপাতা-১ মুঠো,
নুন ও চিনি-স্বাদমতো,
হলুদ গুঁড়ো- ৩ চা চামচ,
জিরে গুঁড়ো-১ চামচ,
ভাজা মসলা গুড়ো- ১ টেবিল চামচ ( মৌরি, মেথি, কালোজিরে, জোয়ান, সর্ষে, রাঁধুনি শুকনো কড়াইতে টেবিলে নিয়ে কুটে আখা আখা গুঁড়ো করে নিতে হবে ),
ফোরণের জন্য- জিরে ও শুকনো লঙ্কা,
রান্নার জন্য-সর্ষের তেল

প্রনালী:- পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছে নুন ও হলুদ মাখিয়ে তেল গরম করে ভেজে তুলে রাখতে হবে।
সব সবজির খোসা ছাড়িয়ে আঙুলের মতো লম্বা মাপে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
আদা, অর্ধেক কাঁচালঙ্কা, জিরে গুঁড়ো একসঙ্গে বেটে মসলা বানিয়ে রাখতে হবে।
মাছ ভাজা তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে গরম হলে ফোরণের উপকরণ দিয়ে বাটা মসলা দিয়ে ভালো করে কষাতে হবে |
মসলা কষে তেল ছাড়লে সব সবজি, হলুদ গুঁড়ো, নুন, অল্প চিনি দিয়ে মিলিয়ে ঢেকে দিতে হবে।
সবজি থেকে জল বের হয়ে গেলে ও সব সবজি নরম হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছ ও ভাজা মসলা দিয়ে রান্না করতে হবে।
মাছ ও সবজি মিলে মিশে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com