বসন্তে আনন্দ
বসন্ত এলো যে ধরায়
উদাসী কোকিলের সুর মন প্রাণ ভরায়
কৃষ্ণচূড়ায় রাস্তার শোভা বারে
কোকিলের কুহু তান কর্ণে বাজে।
বসন্তের জাগ্রত বাণী
রাঙা হয়ে ওঠে সকল রমণী
বউ কথা কও পাখি ডাকে
ছেলে বুড়ো সকলে আনন্দে মাতে।
ভ্রমরও গুন গুন সুরে
নেচে নেচে ফুলের মধু আহরণে
কচি পাতা জেগে ওঠে বৃক্ষে বসন্তের জাগরণ আনন্দ দেয় মনে।
