রঙের পরশে হৃদয় হরষে
এসেছো তুমি আবিরে সেজে
রঙের দ্যুতের সাজে,
প্রকৃতি রাঙিয়ে এসেছো তুমি
সবার মনের মাঝে।।
পাতা ঝরার এই শেষ বেলায়
কুহুর তানে মন মাতায়,
এই শুভক্ষনে ঋতুরাজের আগমনে,
দক্ষিনা বাতাসে,জাগে শিহরণ প্রতি,মনে,
ভালোবাসায় ভালো থাকার বার্তা এনেছে ফাগুন,
যত ব্যর্থতা পুড়ে হোক ছাই --
মন পলাশে ধরেছে আগুন।।
প্রকৃতি সেজেছে নানান রঙে,
লেগেছে রঙ সবার মনে,
মেতেছে সবে রঙের খেলায়
শিমুল পলাশের রঙীন মেলায়,
আবেগে আবেশে মেতে ওঠে সব
আজ, এসেছে দ্বারে বসন্ত উৎসব।।
চ্যাঁচড় পোড়াতে মেতে ওঠে --
যত কচি -কাঁচার দল,
পূর্ণিমার চাঁদে হয় বিমহিত,
গান ধরে সবে,, "হরি হরি বোল "।
কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সবে,
নাম গানে চারিদিক হয় মুখরিত,
ফাগুয়ার রঙে মেতেছে সবে,
গোলা রঙে হয় চারিদিক আলোড়িত।।
সেজে ওঠে যত বিনোদিনী রাই,
ভরে পিচকারী যত কলির কানাই,
করে হুড়োহুড়ি, রঙে মাখামাখি,
হোলির খেলায় মেতেছে সবাই।
প্রকৃতি ও মানব মেতে উঠেছে অনাবিল এক ছন্দে,
ভুলে ভেদাভেদ, মনে না রেখে ক্ষেদ,
মেতে ওঠে সবে, রঙ খেলার আনন্দে।।
আবেগের রঙ মিলে মিশে যায়,
রঙীন গুলালের সনে,
প্রিয়র পরশে, হৃদয় হরষে,
ভালোবাসার রঙ লাগে যে মনে।
রঙের ছলকে, প্রেমের পলকে,,,,
রেঙে ওঠে যত পাগল প্রেমী -
সব কিছু ছেড়ে, এই আনন্দ,
হয়ে ওঠে যে দামী।।
যত হিংসা আর মারামারি,
ঘুচে যাক এই রঙের কলরবে,
আনন্দে ভরুক সবার জীবন,
আজি এই রঙীন "বসন্ত উৎসবে "।।
