ডিমের লবাবদার
উপকরণ:- ডিম- ৬টি
পেঁয়াজ- ১টি বড়
আদা রসুন বাটা- ২চামচ
কাজু বাটা- ২ চামচ
টমেটো- ২টো বড়(পেস্ট করা)
হলুদ গুঁড়ো- ১ চামচ
লাল লঙ্কা গুঁড়ো- ১ চামচ
জিরা গুঁড়ো- ১/২ চামচ
ধনে গুঁড়ো- ১/২ চামচ
গরম মসলা গুঁড়ো- ১/২ চামচ
কাসুরি মেথি- ১/২ চামচ
ধনেপাতা কুচি-২ চামচ
ঘি-২টেবিল চামচ
সাদাতেল- ১টেবিল চামচ
নুন ও মিষ্টি- স্বাদমতো
প্রনালী:- প্রথমে ৬টি ডিম সেদ্ধ করে নিয়ে মাঝখান দিয়ে কেটে রাখতে হবে। এবার কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু নুন দিতে হবে। উপরে তেল ভেসে উঠলে আস্তে আস্তে শুকনো মসলাগুলো দিয়ে দিতে হবে। এরপর কাজু বাটা দিতে হবে। সব মসলা ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিতে হবে। এবার জলটা ফুটে উঠলে তার মধ্যে অর্ধেক করে কেটে রাখা ডিম দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখতে হবে। একদম শেষে ধনেপাতা কুচি ও গরম মসলার গুঁড়ো ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ডিমের লবাবদার ।
