Logo
logo

রন্ধনে বন্ধন

ইশাফু

উপকরণ:- বাগদা চিংড়ি - ৬০০ গ্রাম
বেগুন - ১টা ( মাঝারি আকারের)
আলু - ২ টো
পিঁয়াজ - ৪ টি
শুকনো লঙ্কা - ৪ টি
সর্ষের তেল - ৭০ থেকে ৮০ গ্রাম
ধনের গুঁড়ো - ১ টেবিল চামচ
জিরে গুঁড়ো - ১ টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো -১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লবণ স্বাদ মতো।

প্রনালী:- বাগদা চিংড়ি থেকে কালো সুতো বের করে পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখবো। এবার কড়াই তে সর্ষের তেল গরম করে গোল গোল করে কাটা পিঁয়াজ দেবো হালকা রং ধরলে দেবো গোটা শুকনো লঙ্কা। মিঃ ২ ভেজে নিয়ে লম্বা করে কেটে রাখা আলু তুলে দেবো।ভাজা হতে দেবো তারপর দেবো মোটা মোটা করে কেটে রাখা বেগুন ৪ মিঃ ভাজার পর চিংড়ি মাছ দেবো।ভালো করে নেড়ে নেব। এবার দেবো মসলা(ধনে,জিরে, লঙ্কার গুঁড়ো ,হলুদ) আর অল্প জল।সব উপকরণ ভালো করে কষে দেবো ১ কাপ গরম জল। ঝোল ফুটে ঘন হলে নাবিয়ে গরম ভাতের সাথেই জমে যাবে ঠাকুর বাড়ির রেসিপি ইশা ফু ।
* প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা অনুযায়ী আজকের এই রেসিপি।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com