Logo
logo

রন্ধনে বন্ধন

দুধ ঝিঙে

উপকরণ:- ঝিঙে- ৪০০ গ্রাম
ঘি-২ টেবিল চামচ
চিনি- ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো- ১/২ চা চামচ
জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা- ২টো
নুন- স্বাদমতো
দুধ-১/২ কাপ
হিং- ১/২ চা চামচ
গোটা জিরে- ১/২ চা চামচ
তেজপাতা- ১টা
জল-১/২ কাপ
ময়দা- ১ টেবিল চামচ

প্রনালী:- প্রথমে ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর জল দিয়ে ধুয়ে নিতে হবে।

এবার কড়াইতে ঘি দিয়ে তেজপাতা, হিং আর জিরে ফোড়ন দিতে হবে।

এবার ঝিঙে দিয়ে এবং নাড়াচাড়া করতে হবে।

এক মিনিটের মতো নাড়াচাড়া করার পর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে আবার নাড়াচাড়া করতে হবে এক মিনিটের মত।

এক মিনিট বাদে দিতে হবে নুন আর চিনি। ভালো করে মিশিয়ে আবার একটু নাড়িয়ে দিতে হবে।

এক মিনিট বাদে দিতে হবে দুধ। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট দুয়েকের জন্য।

দু মিনিট বাদে ঢাকা খুলে নাড়িয়ে হাফ কাপ জল দিতে হবে।

দিতে হবে গোটা কাঁচা লঙ্কা।

ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিট মতো রান্না করতে হবে।

৭-৮ মিনিট বাদে ঢাকা টা খুলে এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিট মত রান্না করে নামিয়ে পরিবেশন করতে হবে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com