Logo
logo

রন্ধনে বন্ধন

সিরকা মাছ

উপকরণ:- মাছ ৫০০গ্রাম
কাচা ও পাকা লঙ্কা ৮/৯ টি কুচি করা।
আদা চা চামচ কোরে এক চামচ কুচি করা
নুন হলুদ স্বাদমতো ।
ঘী চার টেবিল চামচ
ভিনিগার তিন টেবিল চামচ
পেঁয়াজ বাটা দেরখানা বড়
জল ২ কাপ

প্রনালী:- প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিতে হবে। তারপরে প্রত্যেকটা মাছকে ভিনেগার দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর গ্যাসে করাই ঘি গরম হলে এর মধ্যে পেঁয়াজ বাটা টা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা টা খুব সুন্দর করে নেড়ে চেড়ে যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর ওপরে মাছগুলো দিয়ে দিতে হবে সাজিয়ে। এইভাবে খুব কম আছে হালকাভাবে মাছগুলোকে এপিটোপি করে পেঁয়াজের সাথে আমরা একটু ভাজা করে নেব। এরপর এরমধ্যে আদা কুচি তারপর দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি যদি আমরা মনে করি তবে এর মধ্যে কিন্তু কিছু টমেটো কুচিও আমরা দিতে পারি। এইভাবে বেশ কিছুক্ষন রান্না হতে দিতে হবে। তারপর যখন মাছটা একটু ভাজা হয়ে আসবে। তখন আগে থেকে
গরম করে রাখা দু কাপ জল মাছের ওপর দিয়ে দিতে হবে সঙ্গে দেব নুন ও একটু হলুদ আবার একটু ভিনেগার। এইভাবে ঢাকা দিয়ে আমরা মাছটাকে ১০ মিনিট ফুটতে দিতে হবে। দশ মিনিট পরে ঢাকা উঠিয়ে মাছগুলোকে নাড়াচাড়া করে আমরা তৈরি করে নেব ঠাকুরবাড়ির রান্না সিরকা মাছের ঝোল।
ঠাকুর বাড়ির সাধের বিশেষত্ব হলো মসলা খুব বেশি ঝাল বা ঘন কখনো করবেন না সুগন্ধি এই রান্নার আসল বৈশিষ্ট্য চাইলে শেষের সামান্য গরম মশলা ছড়াতে পারেন।
গরম ভাতের সঙ্গে দারুন লাগে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com