Logo
logo

রন্ধনে বন্ধন

দইয়ের মালপোয়া

উপকরণ:- ২০০ গ্রাম টক দই
৫০ গ্রাম ময়দা
২ চামচ ঘি
১/২ চামচ মৌরি
ভাজার জন্য পরিমাণ মতো ঘি
শিয়া তৈরি করার জন্য
১/২ কাপ জল
১ কাপ চিনি
১ চামচ আমন্ড বাদাম ও
পেস্তা কুচি

প্রনালী:- প্রথমে দইটাকে একটা ছাকনির সাহায্যে জল ঝরিয়ে নিতে হবে। এবার দইটাকে একটা বোলে ঢেলে নিয়ে তাতে ১চামচ চিনি মিশিয়ে তাতে উপকরণে দেওয়া পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে ঘি দিয়ে ভালো করে মোয়েম দিয়ে নিতে হবে। এবার দই এর মধ্যে মৌরি দিয়ে মিশিয়ে নিয়ে তাতে এবার অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা পেন বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে গরম হয়ে আসলে একটা হাতা দিয়ে এক হাতা করে বেটার দিয়ে লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে উপকরণে দেওয়া পরিমাণ মতো জল ও চিনি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। এবার ভেজে রাখা মালপোয়া গুলো গরম সিরাতে ডুবিয়ে মিনিট ১৫ রেখে তুলে নিলেই তৈরি দইয়ের মালপোয়া শেষে আমন্ড ও পেস্তা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com