Logo
logo

রন্ধনে বন্ধন

টমেটো ফিস কারি

উপকরণ:- কাতলা মাছ -৫০০ গ্রাম।
হলুদ গুঁড়ো -২ চামচ।
কালো জিরে -১চামচ।
চিনি -১চা-চামচ।
সর্ষের তেল -পরিমাণমতো।
নুন -স্বাদমতো।
টমেটো -৪টি(মাঝারি সাইজের)।
কাঁচা লঙ্কা -৭-৮টি।

প্রনালী:- মাছ ভালো করে ধুয়ে নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। টমেটো টুকরো করে কেটে রাখতে হবে। কাঁচা লঙ্কা চিরে রাখতে হবে।
কড়াইতে পরিমাণমতো তেল দিতে হবে। গরম হলে মাছ ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই কালো জিরে ফোড়ণ দিতে হবে।ফোড়ণের সুগন্ধ বেড়োলে হলুদ গুঁড়ো ও চিনি দিতে হবে। এরপর জল দিয়ে দিতে হবে।ফুটে উঠলে তারপর টমেটোর টুকরো ও চেরা কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। এরপ স্বাদ মতো নুন দিতে হবে। টমেটো যতক্ষণ পর্যন্ত না মজে আসছে ততক্ষণ পর্যন্ত হতে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিতে হবে। গ্রেভি ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢাকা দিতে হবে। ২মিনিট পর ঢাকা খুলে মাছ উল্টে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিলেই রেডি "টমেটো ফিস কারি"।
এটি ঠাকুর বাড়ির একটি জনপ্রিয় রান্না। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
বি: দ্রঃ আমি কাতলা মাছ দিয়ে করেছি।কেউ ইচ্ছা করলে রুই মাছ ও ভেটকি মাছ দিয়েও করা যায়।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com