Logo
logo

রন্ধনে বন্ধন

ফিলিপিনি মুরগী

উপকরণ:- চিকেন - ৮০০ গ্রাম
পিঁয়াজ - বড় সাইজের ৩টে
রসুনবাটা - ২টেবিল চামচ
ভিনিগার - ১টেবিল চামচ
মরিচ গুঁড়ো - দেড় টেবিল চামচ
নুন - পরিমাণ মত
মাখন -২ টেবিল চামচ
নারিকেল দুধ -২কাপ(চায়ের কাপ)

প্রনালী:- প্রথমে চিকেনের টুকরোগুলি ভিনিগার,মরিচ গুঁড়ো,রসুন বাটা ও নুন মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিতেহবে।এরপর ঢিমে আঁচে চিকেন গুলো জল দিয়ে সেদ্ধ করতে হবে।জল শুকিয়ে গেলে ওই পাত্রেই মাখন দিয়ে ভাজতে হবে। ব্রাউনরঙ ধরলে নারিকেলের দুধ দিয়ে ২ মিনিট ফুটলে মুচমুচে করে ভাজা পিঁয়াজ ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।আর বাকী পিঁয়াজ ভাজা রান্না করা চিকেনের উপর ছড়িয়ে দিতে হবে।তাহলেই হয়ে যাবে ফিলিপিনি মুরগী ।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com