বেগুনের কোর্মা
উপকরণ:- বেগুন- ২টো
আদা বাটা- ১/২ ইঞ্চি
টমেটো কুচি- ২টো
হলুদ গুঁড়ো- ১চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
টকদই- ২০০ গ্রাম
হিং-১/২ চা চামচ
দারচিনি- ২টো
এলাচ- ৩টে
লবঙ্গ- ৩টে
ঘি- ১ চা চামচ
চিনি- ১/২চা চামচ
শা জিরে- গুঁড়ো ১ চিমটে
জয়িত্রী গুঁড়ো- ১ চিমটে
তেজপাতা- ২টো
সর্ষের তেল-২টেবিল চামচ
লবণ- স্বাদমতো
প্রনালী:- বেগুন গুলো টুকরো করে ভাগ করে কেটে নিতে হবে। সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে বেগুন গুলো ভেজে নিতে হবে। এবার তেলে তেজপাতা, গোটা গরম মশলা ফোরণ দিয়ে এবং হিং সামান্য জলে গুলে দিয়ে দিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোলে টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। ঘি, টকদই ( ফেটানো ) ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার কষতে হবে। এবার দিতে হবে বেগুন ভাজা গুলো। সামান্য জল ও চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। বেগুন গুলো বেশী নাড়াচাড়া করা যাবে না। শেষে শা-জিরের গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে। পরিবেশন করতে হবে ঠাকুরবাড়ির আদল অনুযায়ী।
