পাবদা মাছের পানি কলা
উপকরণ:- পাবদা মাছ- ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১টা ছোট
রসুন- ৪/৫কোয়া
পেঁয়াজ- ১টা ছোট
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা- ২টো
লেবুর রস- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো -১.৫ চা চামচ
নুন- স্বাদমতো
জল- পরিমাণমতো
সাদা তেল-২ টেবিল চামচ
প্রনালী:- পাবদা মাছ গুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াই এর মধ্যে দু টেবিল চামচ পেঁয়াজ কুচি অল্প একটু নুন দিয়ে মেখে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ও রসুনের বাটা দিয়ে দিতে হবে। দিতে হবে হলুদ গুঁড়ো। দিতে হবে সাদা তেল দিয়ে ভাল করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে ধুয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে মসলার সাথে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুটা জল দিয়ে প্রায় ১৫ মিনিটের মতো এই ভাবেই রেখে দিতে হবে। ১৫ মিনিট বাদে গ্যাস চালিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। পাঁচ সাত মিনিট বাদে ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আবার প্রায় তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে। ৪ মিনিট বাদে ধনেপাতা কুচি, লেবুর রস( যেহেতু কাঁচা মাছ তাই কাঁচা গন্ধটা যাতে না বেরোয় তার জন্য দেওয়া) আর কাঁচা লঙ্কা দিয়ে একবার মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
