আম কাসুন্দি ডিম ভাপা
উপকরণ:- ২টো ডিম সিদ্ধ
১টা কাঁচা আম বাটা
২চামচ কাসুন্দি
১চামচ পোস্ত
৫টা কাজু
১/১. ৫চামচ সর্ষের তেল
একটা শুকনো লঙ্কা
হাফ চামচ হলুদ গুঁড়ো
নুন ও জল পরিমান মতন।
প্রনালী:- প্রথমে কাজু ও পোস্ত বেটে নিতে হবে। তারপর সিদ্ধ ডিম মাঝ থেকে কেটে হাল্কা ভেজে নিতে হবে।এরপর কড়াইতে তেল ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ডিমের সাথে আম বাটা, পোস্ত কাজু বাটা, কাসুন্দি, নুন দিয়ে মাখিয়ে ১০মিনিট ভাপিয়ে নিলেই তৈরী আম কাসুন্দি ডিম ভাপা।


