পটলের রোস্ট
উপকরণ:- পটল ৫০০ গ্রাম
তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ
এক চামচ আদা বাটা
স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের এক চামচ
নুন মিষ্টি স্বাদ মতন
তেতুলের পেস্ট বড় দু চামচ
সরষের তেল হাফ কাপ
প্রনালী:- প্রথমে পটলটাকে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নেব। তারপরে উপর আর নিচ থেকে একটু কেটে নেব। নিয়ে ধুয়ে রাখব। উল্টো দিকে পিঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব আদা বেটে নেব। তেতুলের কাল বানিয়ে নেব। তারপর এবার গ্যাসে করাই বসিয়ে তেল গরম করে আগে পিঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। এবার পিয়াজ ভাজার মধ্যে মেশাবো আদাবাটা লঙ্কা বাটা নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে এবার এই কাঁচা পটল গুলো এর মধ্যে দেব। দিয়ে গ্যাস কমিয়ে ভাজতে থাকবো। যেই পটলটা ভালো করে ভাজা হয়ে আসবে পরিমাণ মতন জল দেবো দিয়ে সেদ্ধ হতে দেব এবার পটল সেদ্ধ হয়ে আসলে তখন মিশিয়ে দেব তেতুলের কাই তারপর ভালো করে নাড়াচাড়া করে ঘন ঘন হলে নামিয়ে নেব। এটা একবারই খুব কম মসলা দিয়ে একদম অন্যরকম ঠাকুরবাড়ির পটলের রোস্ট। তারপরে সুন্দর করে পরিবেশন করতে হবে।
