বেগুন পোস্ত
উপকরণ:- বেগুন দুটো লম্বা করে কাটা, হলুদ -১/৪ চামচ, লবণ-পরিমান মতো, মেথি দানা--১০টা, ৪টে গোটা রসুন থেতো করা, পোস্ত- ২টেবিল চামচ কাচা লঙ্কা ৩টে,সরিষার তেল পরিমাণ মতো, দুটি কাচা লঙ্কা কুচি, পোস্ত ও কাচা লঙ্কা জল দিয়ে বেটে রাখতে হবে।
প্রনালী:- কাটা বেগুন গুলোতে লবণ ও হলুদ মাখিয়ে প্যানে তেল গরম করে বেগুন গুলি একটু হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে এবার বাকি তেলে মেথি ও রুসন দিয়ে একটু ভালো করে নেরে পোস্ত ও কাচা লঙ্কা বাটা দিয়ে মিশিযে আরো কিছু টা জল ও ডাকা দিয়ে ফুটতে দিতে হবে ৩-৪মিনিট মাঝারি আচে তার পর ডাকা খুলে ভাজা বেগুন গুলো দিয়ে আরও ২-৩ মিনিট ফুটতে দিতে হবে তার পর কুচি করা লঙ্কা মিশিযে উপরে কাচা সরিষার তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
