ডিম এঁচোড়ের পোলাও
উপকরণ:- ডিম-২ টো
এঁচোড়-৭ টুকরো
বাসমতী চালের ভাত- ১ বাটি
ঘি-১টেবিল চামচ
সাদা তেল-২ টেবিল চামচ
নুন- স্বাদ মতো
চিনি-১টেবিল চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
গরম মসলার গুঁড়ো-১/২ চা চামচ
টক দই-২টেবিল চামচ
ধনেপাতা কুচি-১ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
মাঝারি সাইজের পেঁয়াজ কুচি-২ টি
প্রনালী:- ডিম গুলো সেদ্ধ করে দু টুকরো করে নিতে হবে।
এবার এচোড়ের টুকরো গুলো নুন, হলুদগুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে।
এবার কড়াই তে তেল ও ঘী দিয়ে তাতে ডিম আর এচোড়ের টুকরো গুলো ভেজে তুলে নিতে হবে।
ঐ তেল এ পিয়াজ কুচি দিয়ে ভাজতে হবে বাদামি রং ধরা পর্যন্ত।
এবার দিতে হবে ফেটানো টক দই।
দিতে হবে আদা বাটা।
খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।
ভালো করে বেশ কিছুক্ষণ কষানোর পর সব গুড়ো মশালা গুলো দিয়ে আবার কষতে হবে
গ্যাসের আঁচটা একদম লো থাকবে।
তেল ছাড়লে নুন,চিনি,গরম মসলা গুড়ো দিয়ে আবার কসাতে হবে।
এবার ভাজা ডিম আর এচোড়ের টুকরো গুলো দিয়ে মশালর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে।
বেশ কিছুক্ষণ পর ভাত আর ধনেপাতা কুচি দিয়ে আবার মিশিয়ে ৫মিনিটের মতো ঢাকা বন্ধ করে দিতে হবে
৫মিনিট বাদে ঢাকনা খুলে নেড়ে গরম গরম পরিবেশন করতে হবে
(চাল টা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন চাল ৭০%সেদ্ধ হয়)
তৈরি হলে সাজিয়ে পরিবেশন করতে
