Logo
logo

রন্ধনে বন্ধন

ফুলকপির সন্দেশ

উপকরণ:- খোয়াক্ষীর ২৫০ গ্রাম
কাজুবাদাম, আমন্ড বাদাম, পেস্তা বাদাম_৫০ গ্রাম
ফুলকপি৪_৫টুকরো
ঘি_২চামচ
চিনি_৫০ গ্রাম
বড় এলাচের গুঁড়া _১চমচ
জাফরন_১ চিমটি
রেড ফুড কালার-২-৩ ফোটা

প্রনালী:- প্রথমে ভালো করে ফুলকপি সেদ্ধ করে নিয়ে গ্রেট করে রাখতে হবে তারপর কড়াইতে ঘি গরম করে নিয়ে ফুলকপি দিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে তার মধ্যে খোয়া ক্ষীর, চিনি, আমন্ড, কাজু ,পেস্তা, এলাচের গুঁড়া সব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ের গা থেকে যখন উঠে আসবে তখন হয়ে যাবে মিশ্রণটিকে দু ভাগ করে নিতে হবে এক ভাগে লাল ফুড কালার আর এক ভাগে জাফরান মিশিয়ে নিতে হবে এবার একটা থালায় ঘি মাখিয়ে নিতে হবে প্রথমে জাফরান মেশানো মণ্ড সেট করতে হবে তার ওপর রেড ফুড কালারের মন্ড দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে বরফির মত টুকরো করে নিতে নিতে হবে উপর থেকে পেস্তা বাদামের গুরো জরিয়ে দিলে হয়ে যাবে ফুলকপির সন্দেশ

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com