Logo
logo

রন্ধনে বন্ধন

সেদ্ধ ডিমের মালাই ক্ষীর

উপকরণ:- মুরগির ডিম- ৪টি
দুধ- ১.৫ লিটার
ঘি- ১ টেবিল চামচ
কাজু ও কিসমিস- প্রয়োজনমতো
চিনি- ২ টেবিল চামচ
আমন্ড কুচি- ১ টেবিল চামচ
কনভেন্স মিল্ক-৩ টেবিল চামচ
নুন- ১ চিমটে
কাস্টার্ড পাউডার- ২ টেবিল চামচ
এলাচগুড়ো-১চা চামচ

প্রনালী:- প্রথমে ডিম-চারটে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর ডিম সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তারপর ডিম গুলো খোসা ছাড়িয়ে নিয়ে কুসুমগুলো আলাদা করে নিতে হবে। এবার গ্রেটারের সাহায্যে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে গ্রেট করে নিতে হবে। তারপর কড়াইতে দুধ ফুটতে দিতে হবে। দুধ ফুটে উঠলে এক কাপ পরিমাণ দুধ তুলে নিতে হবে। এবার ওই দুধে কাস্টার্ড পাউডার মিলিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে নাড়তে হবে। দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে আসলে গ্রেট করা ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপর গ্রেট করা ডিমের কুসুম দিতে হবে। এই সময় এক চিমটি নুন দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে দুধের সাথে সবকিছু মিশিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মিনিট সাত আট।এবার চিনি দিয়ে দিতে হবে।
অপরদিকে একটা তরকা প্যানে ঘি গরম করে তাতে কাজু কিসমিস এবং আমন্ড কুঁচি ভেজে ঘি সমেত ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তারপর কনডেন্স মিল্ক এবং এলাচ গুলো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা হলে পরে পরিবেশন করতে হবে। সিদ্ধ ডিমের মালাই ক্ষীর।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com