Logo
logo

রন্ধনে বন্ধন

দুধ মুগ পটল

উপকরণ:- সোনা মুগ ডাল ১০০ গ্রাম,, ছোট সাইজের পটল ৫-৬ টা,দুধ ১কাপ,গোটা জিরে,আদা ১ইঞ্চি,কাঁচা পাকা লঙ্কা ৭-৮ টা,নুন চিনি স্বাদমতোগোটা গরম মশালা (শুকনো লঙ্কা, জিরে,দারুচিনি, এলাচ), সাদা তেল ২ চামচ,ঘি ১ চামচ,গরম মশালা সামান্য।

প্রনালী:- প্রথমেই পটল খোসা ছাড়িয়ে মাঝ বরাবর চিড়ে দুটুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। আদা জিরে কাঁচা লঙ্কা শিলে বেটে রাখুন
অন্য দিয়ে গ্যাস অন করে কড়াইয়ে সোনা মুগ ডাল দিয়ে সোনালী রঙ ধরা পর্যন্ত শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিন।এবার কড়াইয়ে ড়াল জল দিয়ে সেদ্ধ বসান ( প্রেশার কুকারে সেদ্ধ করবেন না)।আধ সিদ্ধ হলে পটল দিয়ে সেদ্ধ করুন। পটল ভাজার কোন প্রয়োজন নেই।ডালে জল প্রায় শুকিয়ে এলে দুধ,নুন,চিনি,চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সেদ্ধ করে নিতে হবে। ডাল,পটল ভালো করে সেদ্ধ হবে এবং গামাখা হলে সাইডে নামিয়ে রাখুন। অন্য একটা প্যানে তেল দিয়ে গোটা গরম মশালা ফোড়ন দিয়ে আদা-জিরে- কাঁচা লঙ্কা বাটার পেস্ট টা দিয়ে ভালো করে কষে আগের থেকে সেদ্ধ করা ডালে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।ঘি- গরম মশালা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী হয়ে গেল ঠাকুর বাড়ির "দুধ মুগ পটল"।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com