Logo
logo

রন্ধনে বন্ধন

আম মুরগি

উপকরণ:- মুরগির মাংস- ৫০০ গ্রাম
পেঁয়াজ মাঝারি মাপের- ৩টে (খুব মিহি করে কাটা)
রসুন বাটা- ১চা চামচ
আদা বাটা- ১.৫ চা চামচ
কাঁচা আম- ২টি
তেজপাতা- ২টি
শুকনা লঙ্কা- ২টি
বড় এলাচের বীজ- ১টা
কাঁচা লঙ্কা- স্বাদমতো
নুন, চিনি- স্বাদ অনুযায়ী
জিরেগুঁড়ো- ১.৫চা চামচ
ধনে গুঁড়ো- ১.৫ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো- স্বাদ অনুযায়ী
গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
ঘি- ১ চামচ
সরষের তেল- প্রয়োজন অনুযায়ী

প্রনালী:- প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে কাঁচা আমবাটা দিয়ে মেখে রাখতে হবে ৩০ মিনিট।
তারপর কড়াইতে ৩ টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনা লঙ্কা ও বড় এলাচের বীজ ফোড়ন দিতে হবে।
তারপর মিহি করে কাটা পেঁয়াজ দিতে হবে। পেয়াজটা একটু রং ধরলে আদা ও রসুন বাটা দিতে হবে।
আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, দিতে হবে আগে থেকে জলে গুলে রাখা গুঁড়ো মসলা।
এবং স্বাদ অনুযায়ী কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মসলা ভালো করে কষা হয়ে গেলে, ও তেল ছাড়লে, দিতে হবে ম্যারিনেট করা মাংস।
এবার মাংস খুব ভালোভাবে কষতে হবে। মাংস ভালো করে কষা হয়ে গেলে, দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং চিনি এবং খুব ভালো হবে মিশিয়ে, দিতে হবে পরিমাণ মতো গরম জল।

এবার ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে, যতক্ষণ না মাংস সুসিদ্ধ হয়। তারপর ঢাকা খুলে ঝোল ঘন হয়ে এলে এবং মাংস সুসিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল আম মুরগি। যা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে।

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com