Logo
logo

রন্ধনে বন্ধন

রংবাহারি কাশ্মীরি পোলাও

উপকরণ:- বাসমতি চাল:- ২কাপ
কাজু,আমন্ড,কিসমিস:-৫০gm করে
পনির:- ২০০gm
ঘি এবং সাদা তেল:-৩ টেবিল চামচ
আদার রস:-১টেবিল চামচ
ড্রাই রোস্ট মৌরি:-২ চা চামচ
দুধ:-২ কাপ
কেশর:-২ পিনচ
গরম মসলা:- অল্প
নুন ওচিনি:-স্বাদ অনুযায়ী
আপেল ওবেদনা :-১ টা
আঙুর:- ২০টা

প্রনালী:- প্রথমে চালটা ভালোকরে ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রেখে দিতে হবে। দুধটাকে গরম করে কেশর ভিজিয়ে রেখে দিতে হবে।এরপর কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে গ্যাসে বসিয়ে সব বাদাম গুলো ভেজে নিতে হবে।এরপর কেটে রাখা পনিরের পিস গুলো ভেজে নিতে হবে।এরপর কড়াইতে ঘি দিয়ে এবং তাতে গরম মসলা,জয়িত্রী ও স্টার অ্যানিস দিয়ে ভালো করে ভেজেনিয়ে চাল গুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে।এখানে ২ কাপ চাল নিয়েছি তাই ২ কাপ জল ও ২ কাপ দুধ দিয়ে ফুটতে দিতে হবে।আর দিয়ে দিতে হবে ভাজা বাদাম,পনির, আদার রস ও নুন ,চিনি।ফুটে উঠলে গ্যাসকে সিমে করে কড়াইতে একটা ঢাকনা দিয়ে ১০মিনিট এর মত রান্না করতে হবে ।এরপর ঢাকনা খুলে মৌরি গুঁড়ো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিতে হবে। শেষে আপেলকুচানো,বেদনা,আঙুর মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে রংবাহারি কাশ্মীরি পোলাও।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com