Logo
logo

রন্ধনে বন্ধন

রংবাহারি ছানার লাড্ডু

উপকরণ:- ৩০০ গ্রাম ছানা
৩০০ গ্রাম মিল্ক পাউডার
২০০ গ্রাম মিল্ক মেড
১/২ চা চামচ এলাচ গুড়ো
২টেবিল চামচ ঘি
১টেবিল চামচ কাজু,আলমন্ড,পেস্তা কুচি
১টেবিল চামচ চারমগজ
আর পরিমাণ মতো ফুড কালার

প্রনালী:- প্রথমে ওভেনে একটি পাত্রে ১লিটার দুধের মধ্যে ২টেবিল চামচ দই দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। এবার ছানা টা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে গরম হলে তাতে ঘি দিতে হবে, এবার ছানা টা দিয়ে ভালো করে ঘি টা মিশিয়ে নিয়ে, অল্প অল্প করে মিল্ক পাউডার দিতে হবে আর সমানে নাড়তে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এলাচ গুড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিল্ক মেড,ও রোস্টেড ড্রাই ফুড দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসে। এবার মিশ্রণ টি চারটি ভাগ করে নিতে হবে। তিনটি ভাগে কালার মিশিয়ে নিয়ে আর ভাগ সাদা রাখতে হবে। একটু ঠান্ডা হলে, হালকা গরম থাকা অবস্থায় লাড্ডু আকারে গড়ে নিতে হবে। তারপর ওপর থেকে আবারও একটু ড্রাই ফুড সাজিয়ে পরিবেশন করুন রংবাহারি ছানার লাড্ডু।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com