Logo
logo

রন্ধনে বন্ধন

হোমমেড হাওয়াইন পাঞ্চ

উপকরণ:- র‌্যাপসবেরি-১/২ কাপ
স্ট্রবেরি-১/২কাপ
পাইনাপেল জুস-১/৩ কাপ
অরেঞ্জ জুস-১/২কাপ
বিটনুন- পরিমাণ মতো
চাট মসলা- পরিমাণ মতো
চিনি- ৪ টেবিল চামচ
বাতাবি লেবুর রস-১/২ কাপ
পাতি লেবুর রস-১ টেবিল চামচ
পরিবেশনের জন্য লাগবে তরমুজের স্লাইস ও লেবু স্লাইস

প্রনালী:- র‌্যাপসবেরি ও স্ট্রবেরি ও চিনি দিয়ে কড়াইতে ভালো করে নাড়তে নাড়তে একটা থকথকে শিরা বানিয়ে নিতে হবে।
এবারে একটা গ্লাস নিয়ে তার নিচে প্রথমে দিতে হবে যে থকথকে সিরাটা বানানো হয়েছে তার থেকে এক চামচ। তার ওপরে কমলালেবুর রস বাতাবি লেবুর রস অল্প লেবুর রস এবং পাইনআপেলের রস দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। তারপরে দিতে হবে বিটনুন ও চাট মসলা ও বরফ কুচি। ওপর থেকে তরমুজের স্লাইস ও লেবুর স্লাইস কেটে পরিবেশন করতে হবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com