রেস্টুরেন্ট স্টাইল কড়াই ভেটকি ফিস
উপকরণ:- ভেটকি মাছের ফিলে-৫০০ গ্রাম
কর্নফ্লাওয়ার-১ টেবিল চামচ
নুন- স্বাদ মত
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ৩ টি
টমেটো- ৩ টি
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
বেল পেপার ৩ রকমের-৩ টেবিল চামচ
লঙ্কা কুচি- ১ টেবিল চামচ
টক দই-১ টেবিল চামচ
কড়াই মশলা তৈরী করতে লাগে-
গোটা জিরে- ১/৩ চা চামচ
গোটা ধনে-১ চা চামচ
গোটা মৌরি- ১ চা চামচ
গোটা গোলমরিচ- ১ চা চামচ
এলাচ- ৪/৫ টা
দারচিনি- ১ টা (ছোট)
সব একসাথে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে হবে।
প্রনালী:- ভেটকির ফিলে প্রথমে নুন, গোলমরিচ ও কর্নফ্লাওয়ার দুই দিকে ভালো করে মাখিয়ে একটি পাত্রে মেরিনেট
করে রাখতে হবে ৩০ মিনিটের মত। একটি পাত্রে ৩টি পেঁয়াজ কুচি,৩টে টমেটো, নুন, হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার টমেটোর খোসা ফেলে দিতে হবে। ম্যারিনেট করা মাছগুলো শ্যালো ফ্রাই করতে হবে।সেই তেলে ১.৫ চা চামচ আদা কুচি, ১.৫ চা চামচ রসুন কুচি ভেজে নিয়ে তাতে এক চামচ কাঁচালঙ্কা কুচি ও তাতে কাশ্মীরি লঙ্কা দু চামচ, গোলমরিচ ১চা চামচ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এবার পেঁয়াজ টমেটো সেদ্ধ টা দিতে হবে তার সাথে দু চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে ।পেঁয়াজ টমেটোর জলটাও আস্তে আস্তে দিতে হবে ,এবার ক্যাপসিকাম ,বেল পেপার কুচি, কড়াই মসলা অল্প নুন ও ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে ফুটিয়ে নিতে হবে। শেষে ধনেপাতা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখলেই রেস্টুরেন্ট স্টাইল কড়াই ভেটকি ফিস রেডি।



