দই পান্তার মেলবন্ধন
উপকরণ:- পান্তা ভাত- ১কাপ
টক দই- ১০০ গ্রাম
বিট লবণ- স্বাদমতো চিনি- ২ টেবিল চামচ বরফ কুচি-পরিমান মত
চাট মসলা-১ চা চামচ
গন্ধরাজ লেবুর পাতা- অল্প
গন্ধরাজ লেবুর রস-১ চা চামচ
প্রনালী:- প্রথমে আগের দিন রাতে ভিজিয়ে রাখা পান্তা ভাত চটকিয়ে নিয়ে তার জলটা ছেঁকে নিয়ে তার মধ্যে টক দই স্বাদমতো বিটনুন চিনি বরফ কুচি চাট মশলা গন্ধরাজ লেবুর রস দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই পান্তার শরবত এবার মাটির গ্লাসে ঢেলে উপর থেকে একটু চাট মসলা ও গন্ধরাজ লেবুর পাতা কুচি দিয়ে গন্ধরাজ লেবু পাতা ও লেবুর স্লাইস দিয়ে দিলেই তৈরি হয়ে গেল গরমের উপাদেয় শরবত দই পান্তার মেলবন্ধন।



